Thursday, August 20

মীরসরাইয়ে ইয়াবা ও পেন্সিডিল সহ ৪ জন আটক

0

মীরসরাই থেকে এম অলি উল্ল্যাহ্ নিজামী: মুজিব বর্ষ উপলক্ষে পুলিশের বিশেষ অভিযানে জোরারগঞ্জ থানার বারৈয়ারহাটে একটি বিল্ডিং থেকে বিপুল পরিমাণ ইয়াবা ও পেন্সিডিল সহ ০৪ (চার)জনকে গ্রেফতার করেন।

পুলিশ সূত্রে জানাযায়, গোপন সংবাদ পেয়ে জোরারগঞ্জ থানার অফিসার ইনসার্জ মফিজুর রহমান ও সহঃ উপ পুলিশ পরিদর্শক জনাব মোঃ এনামুল হক সহ ৮/৯ জনের একটি টিম সোমবার ভোর ০৪ (চার) টা থেকে ষাড়াসী অভিযান চালিয়ে দীর্ঘ ২ (দুই) ঘন্টা পর অথাৎ ভোর ০৬ (ছয়) টায় আসামীদের গ্রেফতার করতে সক্ষম হন। আসামীদের কাছ থেকে ৩১৮০ (তিন হাজার একশত আশি) পিস ইয়াবা ও ৭ (সাত) বোতল পেন্সিডিল ও নগদ ২৫৫০/- (দুই হাজার পাঁচ শত পঞ্চাশ) টাকা ও ০২ (দুই) টি মোবাইল সেট উদ্ধার করে।
এই অভিযানে ধরা পড়ে মোঃ দাউদুল ইসলাম পিতা- মৃত নুর ইসলাম,  জামশেদ আলম পিতা- জয়নাল আহমদ, মোঃ সাইফুল ইসলাম পিতা- মফিজুর রহমান ও  মোঃ ইব্রাহীম পিতা- এরশাদ উল্ল্যাহ।
এদের দুই জনের বাড়ী পূর্ব হিঙ্গুলী এবং বাকী দুই জনের বাড়ী মেহেদী নগর বলে জানা যায়, এদের সবার বাড়ী জোরারগঞ্জ থানা।

এ বিষয়ে সহঃ উপ পরিদর্শক জনাব এনামুল হক ন্যাশনাল নিউজকে জানান যত দিন সমাজ থেকে মাদক, ইয়াবা ব্যবসায়ীদের সমাজ থেকে নির্মুল করতে না পারবো তত দিন আমাদের অভিযান অভ্যহত থাকবে। তিনি আরও বলেন সাম্প্রতীক কিছু ইয়াবা ব্যবসায়ী মাথা ছাড়া দিয়ে উঠেছে, ইনশল্লাহ আপনাদের যদি সহযোগিতা পাই, সমাজ থেকে সব অপরাধীর শিকড় উপড়ে ফেলা হবে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.