Monday, August 17

মৃত কবুতর নিয়ে থানায় খামাড়ি!

0

লালমনিরহাট প্রতিনিধিঃ লালমনিরহাটের আদিতমারী উপজেলায় চাতালে বিষ দিয়ে অর্ধশতাধিক কবুতর হত্যার অভিযোগ উঠেছে মহা আলম নামে প্রভাবশালী এক ব্যবসায়ীর বিরুদ্ধে। ক্ষতিপুরন ও পাখির হত্যার বিচার চেয়ে থানায় অভিযোগ।

মঙ্গলবার(১২ মে) দুপুরে মৃত কবুতরের কয়েকটি নমুনা নিয়ে আদিতমারী থানায় হাজির হয়ে লিখিত অভিযোগ দায়ের করে ক্ষতিপুরনসহ পাখি হত্যার বিচার দাবি করেন খামাড়ি সাইফুল ইসলাম।

খামাড়ি সাইফুল ইসলাম উপজেলার দুর্গাপুর ইউনিয়নের দক্ষিণ গোবদা গ্রামের মৃত মোজাহার আলীর ছেলে।

অভিযোগে জানা গেছে, ক্ষুদ্র খামাড়ি সাইফুল ইসলাম বাড়ির একটি ঘরে কবুতর খামাড় করে জিবিকা নির্বাহ করছেন। তার খামাড়ে বিভিন্ন জাতের শতাধিক কবুতর রয়েছে। তার প্রতিবেশী কাচু মিয়ার ছেলে প্রভাবশালী ব্যবসায়ী মহা আলম ট্রলি নিয়ে যাওয়ার জন্য রাস্তা চান সাইফুলের কাছে। কিন্তু ঘর সড়ায়ে রাস্তা না দেয়ায় ক্ষিপ্ত হয়ে মহা আলম তার ভুট্টার চাতালে বিষ ছিটিয়ে রাখে। মঙ্গলবার সকালে ওই বিষ পানে চাতালে এবং এর আশে পাশে প্রায় অর্ধশতাধিক কবুতর মারা যায়। বাকীরা অসুস্থ হয়ে পড়েছে।

বিষয়টি নিয়ে স্থানীয়দের জানালে উল্টো খামাড়িকে দেখে নেয়ার হুমকী দেন চাতাল মালিক মহা আলম। অবশেষে মঙ্গলবার(১২ মে) দুপুরে মৃত কবুতরগুলোর কয়েকটা নমুনা নিয়ে থানায় আসেন কামাড়ি সাইফুল ইসলাম। ক্ষতিপুরনসহ পাখির হত্যার বিচার চেয়ে চাতাল মালিক মহা আলমের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন তিনি।

খামাড়ি সাইফুল ইসলাম বলেন, গরিব মানুষ। খামাড়ের কবুতর পালন করে সংসার চালাই। ট্রলি যাওয়ার রাস্তা না দেওয়ায় সেই কবুতরগুলোকে বিষ দিয়ে হত্যা করেছে মহা আলম। সন্তানের মত যত্ন করা এসব কবুতরের মরদেহ পুরো এলাকায় ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। তিনি এর বিচার দাবি করেন।

আদিতমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.