Friday, August 21

মৃত বাবার জন্য রাতে মিলাদ মাহফিল পড়ে মৃত্যুর কোলে ঢলে পড়ল পুত্র

0

মোঃ কবির হোসেন,কাপ্তাই প্রতিনিধি: মৃত বাবার জন্য রাতে মিলাদ মাহফিল পড়ে নিজেও মৃত্যুর কোলে ঢলে পড়ল কাপ্তাই বিএনপি নেতা শামসুল আলম নুর মুন্না। মৃত বাবাকে স্বপনে দেখে রাতে এতিম ও ইমামদের নিয়ে মিলাদ পড়ে নিজেও মৃত্যুর কোলে ঢলে পড়লেন  তিনি। কাপ্তাই ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি , সাবেক সাধারন সম্পাদক , নতুনবাজার বণিক কল্যান সমিতির সাবেক সাধারন সম্পাদক, ট্রাক মালিক সমিতির সাধারন সম্পাদক , কাপ্তাই সংগঠনিক জেলা আইডিইবি সদস্য ও সমাজ সেবক মোঃ শামসুল আলম নুর মুন্নার(৪৫) পিতা ছিলেন ফয়েজ নুর।

শুক্রবার(২৮ফেব্রুয়ারী) নিজ বাসা বিএফআইডিসি বিল্ডিং রাত ১২টা বাজে হঠ্যাৎ বুকে ব্যাথা অনুভাব করলে দ্রুত উপজেলা হাসপাতালে নেওয়ার পথে সে মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি( ইন্নালিল্লাহে….রাজেউন) । এদিকে উক্ত ব্যাক্তির অকাল মৃত্যুতে এলাকায় বিভিন্ন শোকের ছায়া নেমে আসে। মৃত্যু কালে স্ত্রী ১ ছেলে ১ মেয়ে ,মা-ভাই বোনসহ বহু আত্বীয়স্বাজন রেখে যান। শনিবার(২৯ফেব্রুয়ারী) সকাল ১০টায় কাপ্তাই নতুনবাজার মাঠে মরহুমের নামাজের জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় ,বিএনপি, আ’লীগ,ট্রাক মালিক সমিতি,নতুন বাজার বণিক সমিতি,কাপ্তাই প্রেসক্লাব সহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত থেকে শোকসপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করে। পরে নিজ বাড়ি চটগ্রাম জেলার, রাউজান উপজেলার মইশকড়ম গ্রামে ২য় নামাজের জানাজা শেষে পারিবারিক কবরস্থালেন দাফন করা হয়।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.