Wednesday, September 30

মেন্ডিস ও ডি সিলভার ব্যাটে প্রতিরোধ শ্রীলংকার

0

দলীয় স্কোর বোর্ডে কোনো রান না উঠতেই ওপেনার দিমুথ করুনারত্নেকে হারিয়েছিল শ্রীলংকা। তবে কুশল মেন্ডিস ও ধনাঞ্জয়া ডি সিলভার ব্যাটে প্রতিরোধ গড়ে তুলেছে সফরকারীরা। দারুণ ব্যাট করছেন তারা। এরই মধ্যে শতরানের জুটি গড়ে বাংলাদেশকে চোখ রাঙাচ্ছেন মেন্ডিস ও ডি সিলভা।

শেষ খবর পাওয়া পর্যন্ত ২৮ ওভারে ১০৭ রান করেছে শ্রীলংকা। মেন্ডিস ৪৬ ও ডি সিলভা ৬১ রান নিয়ে ব্যাট করছেন।

প্রথম ইনিংসে বাংলাদেশের দেয়া ৫১৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই হোঁচট খায় শ্রীলংকা। দলীয় স্কোর বোর্ডে কোনো রান না উঠতেই লংকান শিবিরে বিষাক্ত ছোবল মারেন বাংলাদেশ অফস্পিনার মেহেদী হাসান মিরাজ। তিনি ফিরিয়ে দেন দিমুথ করুনারত্নেকে (০)।

এর আগে মুমিনুল হক, মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদের অনবদ্য ব্যাটিংয়ে প্রথম ইনিংসে ৫১৩ রান তুলেথামে বাংলাদেশ। টেস্টে দেড় বছরের পথচলায় এটি স্বাগতিকদের পঞ্চম সর্বোচ্চ রানের দলীয় স্কোর। দলের হয়ে ১৬ চার ও ১ ছক্কায় ১৭৬ রানের মহাকাব্যিক ইনিংস খেলেন পয়েট অব ডায়নামো খ্যাত মুমিনুল। মিস্টার ডিপেন্ডেবল মুশফিক করেন ৯২ রান। আর ৮৩ রানের হার না মানা ইনিংস উপহার দেন মাহমুদউল্লাহ। অধিনায়কের দায়িত্বশীল ইনিংসটি সাজানো ১৩৪ বলে ৭ চার ও ২ ছক্কায়।

শ্রীলংকার হয়ে ৩টি করে উইকেট নিয়েছেন সুরঙ্গা লাকমল ও রঙ্গনা হেরাথ। ২ উইকেট ঝুলিতে ভরেছেন লক্ষণ সান্দাকান।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.