Saturday, September 12

মোশারফ হোসেনকে প্রধানমন্ত্রী কর্তৃক প্রদানকৃত ৫০ হাজার টাকার চেক হস্তান্তর

0

চট্টগ্রাম অফিসঃ ১ নং দক্ষিন পাহাড়তলী ওয়ার্ডের আমান বাজার এলাকায় শুক্রবার বিকালে মোশারফ হোসেনকে প্রধানমন্ত্রী কর্তৃক প্রদানকৃত ৫০ হাজার টাকার চেক হস্তান্তর করেন এবং তার পক্ষে চেক গ্রহণ করেন জনাবা জায়েদা খাতুন।
উক্ত চেক হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় আওয়ামীলীগের উপ-কমিটির প্রচার ও প্রকাশনা সদস্য রাশেদুল ইসলাম রাসেল। আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর ওয়ার্ড আওয়ামীলীগের সদস্য এবং ১ নং দক্ষিন পাহাড়তলী ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব শফিউল আজিম, সাধারণ সম্পাদক এম এ মান্নান চৌধুরী, সহ-সভাপতি এম এ মালেক, দপ্তর সম্পাদক এম এ ওয়াজেদ, ক্রীড়া সম্পাদক মোঃ রফিক, যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ শফি, সহ-সভাপতি মোঃ আবুল, গাজী মহিউদ্দিন, মোঃ সাজাহান, মোঃ হাসান মুরাদ, স্বেচ্ছাসেবক লীগ এর সাধারণ সম্পাদক হাবিব উল্লাহ বাহার, আব্দুল্লাহ আল মামুন (সুমন), মোঃ আলমগীর, মোঃ শফিউল আজম প্রমূখ।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.