যশোর প্রতিনিধি: পরিবেশবাদী সংগঠন সবুজ আন্দোলন যশোর জেলা শাখার উদ্যোগে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পার্ঘ অর্পণ করা হয়। পাশাপাশি মহান বিজয় দিবসের তাৎপর্য ও পরিবেশ বিপর্যয়ের বিষয় নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আজ ১৬ ই ডিসেম্বর মহান বিজয় দিবস কে কেন্দ্র করে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন সদর উপজেলা সমন্বয়কারী আব্দুর রাজ্জাক। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সমন্বয়কারী রবিউল ইসলাম। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, পরিবেশবাদী সংগঠন সবুজ আন্দোলন সারা বাংলাদেশ জনসচেতনতা তৈরিতে কাজ করছে। আজ মহান বিজয় দিবসে শহীদদের কে স্মরণ করার মাধ্যমে যশোর জেলায় সংগঠনের যাত্রা শুরু। আমরা আশা করি যশোর জেলার সকল পরিবেশ বিপর্যয় রোধে সবুজ আন্দোলনের মাধ্যমে জনসচেতনতা তৈরিতে কাজ করব। এসময় আরো বক্তব্য রাখেন শার্শা উপজেলা সমন্বয়কারী উদ্ভাবক মিজানুর রহমান, রাকিব হাসান মুন্না, ইয়াকুব আলী মাস্টার, আব্দুর রশিদ মাস্টার প্রমূখ।