Tuesday, September 1

যশোরে র‌্যাবের অভিযানে ফেন্সিডিলসহ ব্যবসায়ী আটক

0

মোঃ আয়ুব হোসেন পক্ষী,যশোর জেলা প্রতিনিধি: যশোরে র‌্যাবের অভিযানে ৫০ বোতল ভারতীয় ফেন্সিডিলসহ এক মাদক ব্যবসায়ী আটক।

শনিবার সকাল ৯টার দিকে যশোর কোতয়ালী থানাধীন কাঠপট্রি বাবুল ফার্নিচারের সামনে অভিযান চালিয়ে ৫০ বোতল ফেন্সিডিলসহ মোঃ মাসুদ রানা(৩২) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করতে সক্ষম হয় র‌্যাব-৬ যশোর। আটক মাসুদ রানা কোতয়ালী থানাধীন কেফায়েত নগরের মৃত সোহরাব বিশ্বাসের ছেলে।

র‌্যাব-৬ যশোরের ক্যাম্প কমান্ডার ছুরত আলী জানান,গোপন সংবাদের ভিত্তিতে ৫০ বোতল ফেন্সিডিলসহ এক মাদক ব্যবাসায়ী আটক করি। ধৃত আসামীর বিরুদ্ধে যশোর কোতয়ালী থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) এর সারনী ক্রমিক ১৪ (খ) রুজু করা হয়েছে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.