Saturday, August 8

রংপুরের তারাগঞ্জে জনসভায় বক্তব্য দিলেন শেখ হাসিনা

0

আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা রংপুরের তারাগঞ্জে নির্বাচনী জনসভায় বক্তব্য রাখছেন ।

আজ মঙ্গলবার (২৬ ডিসেম্বর) বেলা ১১টা ৫০ মিনিটে তারাগঞ্জের জনসভায় যোগ দেন তিনি।

এদিন বিকাল তিনটায় পীরগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে নির্বাচনী জনসভায় ভাষণ দেয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।

এ বিষয়ে পীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র তাজিমুল ইসলাম শামীম জানায়, সকালে বিমানযোগে সৈয়দপুর এসে তারাগঞ্জে দলীয় প্রার্থী আবুল কালাম মো. আহসানুল হক চৌধুরী ডিউকের জনসভা শেষে গ্রামের বাড়ি পীরগঞ্জের লালদীঘি ফতেহপুরে আসবেন প্রধানমন্ত্রী। সেখানে স্বামীর কবর জিয়ারতের পর পরিবারের নিকটাত্মীয়দের সঙ্গে সময় কাটাবেন শেখ হাসিনা। এরপর বিকালে পীরগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠের জনসভায় যোগ দেবেন।

তিনি আরও জানায়, শেখ হাসিনাকে বরণ ও জনসভা সফল করতে সব প্রস্তুতি সম্পন্ন করেছে উপজেলা আওয়ামী লীগ। এ জনসভায় ২ লক্ষাধিক মানুষের সমাগম হবে বলে মনে করা হচ্ছে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.