রাঙামাটি জেলা ১২টি দোকানে অগ্নিকাণ্ডে

0

আজ শনিবার (২ ডিসেম্বর) সকাল আনুমানিক সাড়ে ৬টার দিকে আগুনের ঘটনা ঘটে রাঙামাটি জেলা । শহরের রাজবাড়ী স্টেডিয়াম এলাকায় অগ্নিকাণ্ডে ১২টি দোকান পুড়েছে।

আগুনের সূত্রপাত এখনো নিশ্চিতভাবে জানা যায়নি। খবর পাওয়ার পর ঘটনাস্থলে গিয়ে সকাল সাড়ে সাতটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে দমকলবাহিনী। আগুনে ১২টি দোকান পুড়েছে। ক্ষয়ক্ষতির বিষয়টি তাৎক্ষণিক বলা যাচ্ছে না, নিরূপণ করলে বলা যাবে।

রাঙামাটি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার বিল্লাল হোসেন জানান, আমরা সকাল ৬টা ৫৫ মিনিটের দিকে আগুন লাগার খবর পাই। ঘটনাস্থলে যাওয়ার পর ৭টা ২০ এর দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

তিনি জানান, প্রধান সড়কের পাশের আগুনে ক্ষতিগ্রস্ত দোকানগুলোর বেশিরভাগ টিনের চাউনির। খাবারের দোকানসহ অন্যান্য দোকান ছিল। দোকানের ভেতর তেজস্ক্রিয় পদার্থ থাকায় এখন সেটি নিষ্ক্রিয়ের কাজ চলছে।

স্থানীয় বাসিন্দা সজিব জানান, আগুনে পুড়ে যাওয়া দোকানপাটের মধ্যে কয়েকটি খাবারের (নাশতা) দোকান, একটি স্বর্ণের দোকান, একটি কাপড় দোকান ও একটি হার্ডওয়্যারের দোকান ছিল।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.