
কাপ্তাই প্রতিনিধিঃ রাঙ্গামাটি জেলা অটোরিকশা শ্রমিক ইউনিয়ন কাপ্তাই বড়ইছড়ি শাখার (রেজিনং -১৮৪৩)৯ সদস্য বিশিষ্ট নতুন কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। সোমবার(২৩সেপ্টেম্বর) দুপুরে বড়ইছড়ি শাখায় জরুরি এক আলোচনা সভা শেষে নতুন কমিটি গঠন করা হয়। এতে সভাপতি মো.আকবর খান,সহ-সভাতি বাবু প্রসাদ মল্লিক, সম্পাদক মো.ইউসুফ আলী,সহ-সম্পাদক মো.জাবেদ,অর্থ মো.আব্দুল লতিফ লিটন,সাংগঠনিক বাবু অংশে খুই মারমা,প্রচার মো.বেলাল হোসেন, দপ্তর বাবু সঞ্জীত চাকমা ও সদস্য জনি মারমা।