Sunday, November 1

রাঙ্গামাটির লংগদুতে দুইপক্ষের গুলি বিনিময়ে নিহত ১

0

রাঙ্গামাটির লংগদুর দোসরপাডা স্টিল ব্রিজ এলাকায় ইউপিডিএফ’র দুই পক্ষের মধ্যে গুলির ঘটনায় ইউপিডিএফ গণতান্ত্রিক গ্রুপের একজন নিহত ও অপর একজন আহত হয়েছে।

নিহতের নাম বলি চাকমা ওরফে জংলি। আহত হয়েছে সুমতি চাকমা নামে আরেক জন।

লংগদু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রনজন সামন্ত জানান, আজ শুক্রবার ভোরে লংগদুর দোসরপাডা স্টিল ব্রিজ এলাকায় ইউপিডিএফ- এর দুই পক্ষের মধ্যে গুলি বিনিময় হয়। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ হতাহতের ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থলে গেছে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.