Thursday, August 13

রাজধানী শিক্ষার্থীদের যে ৮টি কেন্দ্রে টিকা দেওয়া হবে

0

আজ মঙ্গলবার থেকে প্রতিদিন রাজধানীতে আটটি কেন্দ্রের প্রতিটিতে পাঁচ হাজার করে মোট ৪০ হাজার শিক্ষার্থীকে টিকা দেওয়া হবে।

স্কুল শিক্ষার্থীদের করোনাভাইরাসের টিকাদান কর্মসূচি শুরু হয়েছে। সোমবার রাজধানীর মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে প্রতিষ্ঠানটির দুই শিক্ষার্থীকে টিকা দেওয়ার মাধ্যমে শুরু হয় এই কার্যক্রম।

সাউথপয়েন্ট স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্র: এখানে সকাল ৯টা থেকে দুপুর ৩টা পর্যন্ত সাউথপয়েন্ট স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের টিকা দেওয়া হবে। আর দুপুর ১২টা থেকে ৩টা পর্যন্ত এ কেন্দ্রে টিকা পাবে স্যার উইলসন স্কুলের শিক্ষার্থীরা।

চিটাগং গ্রামার স্কুল কেন্দ্র: এ কেন্দ্রে সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত চিটাগং গ্রামার স্কুল, বটমী হোম বালিকা উচ্চ বিদ্যালয়, তেজগাঁও সরকারি উচ্চ বিদ্যালয় শিক্ষার্থীদের টিকা দেওয়া হবে। এরপর দুপুর ১২টা থেকে ৩টা পর্যন্ত টিকা পাবে হলিক্রস বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা।

আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্র: সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ ও মতিঝিল সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা টিকা পাবে। আর দুপুর ১২টা থেকে ৩টা পর্যন্ত মতিঝিল মডেল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা টিকা পাবে।

ঢাকা কমার্স কলেজ কেন্দ্র: সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ঢাকা কমার্স কলেজ, আহসানিয়া মিশন স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা শিক্ষা বোর্ড ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ এবং দুপুর ১২টা থেকে ৩টা পর্যন্ত বিসিআইসি স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা টিকা পাবে।

কাকলি হাই স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্র: সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এ কেন্দ্রে কাকলি হাই স্কুল অ্যান্ড কলেজ, বিসিএসআইআর হাই স্কুল অ্যান্ড কলেজ, ধানমন্ডির ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড কলেজের শিক্ষার্থীরা টিকা পাবে। আর দুপুর ১২টা থেকে ৩টা পর্যন্ত টিকা পাবে মোহাম্মদ প্রিপারেটরি স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা।

সাউথ ব্রিজ স্কুল কেন্দ্র: এখানে সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত সাউথ ব্রিজ স্কুল, উত্তরা হাই স্কুল অ্যান্ড কলেজ এবং দুপুর ১২টা থেকে ৩টা পর্যন্ত মাইলস্টোন কলেজের শিক্ষার্থীরা টিকা পাবে।

স্কলাসটিকা স্কুল কেন্দ্র: সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত স্কলাসটিকা স্কুল এবং দুপুর ১২টা থেকে ৩টা পর্যন্ত আদমজী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুলের শিক্ষার্থীরা টিকা পাবে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.