আজ মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে রাজধানীর বিমানবন্দর রেলস্টেশনে ট্রেনের ধাক্কায় এক বৃদ্ধ নিহত হয়েছেন। তার নাম পরিচয় এখনও জানতে পারেনি পুলিশ।
ঢাকা রেলওয়ে থানার (কমলাপুর) বিমানবন্দর পুলিশ ফাঁড়ির এএসআই মো. সাকলাইন এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, ঢাকাগামী মালবাহী একটি ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই ওই বৃদ্ধের মৃত্যু হয়।
সাকলাইন জানান, নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। তার পরনে সাদা গেঞ্জি ও চেক লুঙ্গি রয়েছে। মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হবে।