করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে রাজধানীতে ডিএমপির আটটি ওয়াটার ক্যানন আট ক্রাইম বিভাগে প্রথমবার সকাল ১০টা থেকে ১২টা এবং দ্বিতীয়বার বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত জীবানুনাশক ওষুধ ছিটানো হবে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ কার্যক্রম চলমান থাকবে।
আজ বুধবার (২৫ মার্চ) সকাল ১০টা থেকে মহানগরের আটটি ক্রাইম বিভাগে চালানো হচ্ছে এ কার্যক্রম। দুই দফায় এ কার্যক্রম চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত। গতকাল মঙ্গলবার (২৪ মার্চ) শুরু হয় জীবাণুনাশক ছিটানো।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম বিপিএম(বার)-এর নির্দেশনায় আজ বুধবার থেকে প্রতিদিন দুইবার করে ওয়াটার ক্যানন দিয়ে ঢাকা মেট্রোপলিটন এলাকায় জীবানুনাশক ওষুধ ছিটানো হবে।