Sunday, August 30

রাজধানীতে পুলিশের উপর হামলা: ২ জেএমবি আটক

0

রাজধানীর গুলিস্তান ও সায়েন্স ল্যাবরেটরি মোড়ে পুলিশের ওপর বোমা হামলার ঘটনায় নব্য জেএমবির দুই জঙ্গিকে আটক করেছে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট। রবিবার রাতে রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে তাদের আটক করা হয়।

ডিএমপির উপ-কমিশনার (ডিসি) মাসুদুর রহমান গণমাধ্যমকে জানান, সম্প্রতি রাজধানীর গুলিস্তান ও সায়েন্সল্যাবে পুলিশের উপর বোমা হামলার ঘটনার সংশ্লিষ্টতায় নব্য জেএমবির দুই সদস্যকে আটক করা হয়েছে। এ বিষয়ে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।

উল্লেখ্য, গত ২৯ এপ্রিল রাতে গুলিস্তানে কর্তব্যরত পুলিশ সদস্যদের ওপর বোমা হামলা হলে ট্রাফিক কনস্টেবল নজরুল ইসলাম, লিটন চৌধুরী ও কমিউনিটি পুলিশ সদস্য মো. আশিক আহত হন৷ পরে গত ৩১ আগস্ট গভীর রাতে সায়েন্স ল্যাবরেটরি মোড়ে পুলিশ সদস্যদের লক্ষ্য করে বোমার বিস্ফোরণ ঘটানো হয়। তাতে একজন এএসআই এবং একজন কনস্টেবল আহত হন।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.