Friday, August 21

রাজধানীতে ভুয়া র‌্যাব সদস্যসহ ৭জন আটক

0

রাজধানীর বিভিন্ন এলাকা থেকে র‌্যাবের তিন ভুয়া সদস্যসহ সাতজনকে আটক করেছে মহানগর গোয়েন্দা শাখার (ডিবি) পুলিশ। বুধবার দিবাগত রাতে তাদেরকে আটক করা হয়।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উপ-কমিশনার (ডিসি) মাসুদুর রহমান জানান, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে র‌্যাবের তিন ভুয়া সদস্য এবং আন্তঃজেলা চার ডাকাতকে আটক করা হয়। তাদের কাছ থেকে হ্যান্ডকাফ, ওয়্যারলেস, পিস্তল ও গুলি উদ্ধার করা হয়েছে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.