রাজনৈতিক প্রতিহিংসার শিকার তারেক: রিজভী

0

বিএনপির সিনিয়র যুগ্ন মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বললেন,রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়েছেন তারেক রহমান। একই কারণে সরকার তাকে ফিরিয়ে এনে সাজা কার্যকর করতে চায়। আজ বৃহস্পতিবার সকালে বিএনপির নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে তিনি এসব কথা বলেন।
রুহুল কবির রিজভী বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশেই জাফরুল্লাহ চৌধুরীর নামে মামলা দেওয়া হচ্ছে। শুধুমাত্র ন্যায্য ও গণতন্ত্র প্রতিষ্ঠার কথা বলায় ড. জাফরুল্লাহ চৌধুরীর মতো বীর মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে একের পর এক মামলার হিরিক চলছে।
এ সময় তিনি ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল করার দাবি করেন।
রিজভী বলেন, ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল করে মানুষের বাক স্বাধীনতা ফিরিয়ে দিন। জাতীয় সম্প্রচার নীতি-২০১৮ এর মতো একের পর এক জঘন্য কালাকানুন তৈরি থেকে বেরিয়ে আসুন।
এছাড়া নির্বাচন কমিশনকে দিয়ে সরকার গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ (আরপিও) সংশোধনের চেষ্টা করছে বলে অভিযোগ করেন বিএনপির এই নেতা।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.