Tuesday, September 22

রাজশাহী-সিলেট-বরিশাল সিটিতে ভোট ৩০ জুলাই

0

৩০ জুলাই ভোট গ্রহণের দিন ঠিক করে বরিশাল, সিলেট ও রাজশাহী সিটি নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। আজ(বুধবার) আনুষ্ঠানিকভাবে এই তিন সিটি করপোরেশন নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন।

তফসিল অনুযায়ী ২৮ জুন মনোনয়ন পত্র দাখিলের শেষ দিন ও ১-২ জুলাই বাছাই এবং ৯ জুলাই প্রত্যাহারের শেষ তারিখ ঠিক করেছে নির্বাচন কমিশন। এরপর ভোট গ্রহণ ৩০ জুলাই।
এই তিন সিটির আগে ২৬ জুন গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ভোটগ্রহণ হবে। গত ১৫ মে খুলনা সিটির সঙ্গে গাজীপুরে ভোট হওয়ার কথা থাকলেও আদালতের আদেশে তা আটকে গিয়েছিল।
আঞ্চলিক নির্বাচন কর্মকর্তাকে সংশ্লিষ্ট সিটি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা করা হয়েছে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.