Thursday, August 20

রাতের অন্ধকারে ধ্যবিত্তদের মুখে হাসি ফুটালো ছাত্রলীগ নেতা মাসুদ রানা

0

এ.এস নয়ন (মীরসরাই প্রতিনিধি): মহামারী করোনাভাইরাস প্রতিরোধে অঘোষিত লকডাউনের কারণে কর্মহীন হয়ে পড়েছে অনেক চাকরিজীবী, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ। এ সময়ে ঘরে আবদ্ধ থাকা মানুষ পরিবার নিয়ে চলতে কষ্ট হচ্ছে। দুর্যোগ-দুর্ভোগে ধনীদের খাওয়া-পরার চিন্তা নেই। নিম্নআয়ের লোকজনেরও টেনশন নেই। কারণ তারা যে কারো কাছে হাত পাততে পারবেন, পাবেন সরকারি-বেসরকারি সহযোগিতাও। যদিও এতেও কষ্টের সীমা থাকে না তাদের। তারপরেও অন্তত সমাজের বিত্তবান আর সরকারের সহায়তায় তাদের কোনোমতে দু’বেলা খাবার জোটে যায়।

কিন্তু কারো দ্বারে যেতে পারেন না কিংবা মুখ ফোটে কাউকে কিছু বলতেও পারেন না একমাত্র আত্মসম্মানবোধসম্পন্ন মধ্যবিত্ত লোকজন। এমন মধ্যবিত্তদের কথা চিন্তা করে রাতের অন্ধকারে খৈয়াছড়া ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাসুদ রানার উদ্যোগে ৫২ পরিবারের মাঝে পবিত্র রমজান উপলক্ষে ইফতার সামগ্রী পৌঁছে দেওয়া হয়। বুধবার (২২ এপ্রিল) রাতে ১২ নং ইউনিয়নের ১নং ওয়ার্ডে রাতের অন্ধকারে গোপনে মানুষের বাড়ি বাড়ি গিয়ে মধ্যবিত্ত মানুষদের মাঝে এসব ইফতার সামগ্রী পৌঁছে দেন।

মাসুদ রানা বলেন, করোনাভাইরাসের প্রভাবে দেশে এখন কান্তিকাল চলছে। তার উপর পবিত্র মাহে রমজান সন্নিকটে। অনেক মধ্যবিত্ত পরিবার আছে যারা সরকারি সহায়তা পাচ্ছেনা আবার মুখ খুলে কিছু বলতেও পারেনা কিন্তু বর্তমানে অনেক কষ্টে আছে এমন মধ্যবিত্ত ৫২ পরিবারের মাঝে রাতের অন্ধকারে গোপনে ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মাহবুল আলম, সাধারণ সম্পাদক মসিউর রহমান নিপুল এবং অন্যন্য ছাত্রলীগ কর্মীকে নিয়ে ইফতার সামগ্রী পোঁছে দিয়েছি।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.