Wednesday, August 12

রামেকে করোনায় আরও ২৫ জনের মৃত্যু

0

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে করোনাভাইরাস সংক্রমণ ও উপসর্গ নিয়ে আরও ২৫ জন মারা গেছেন। গতকাল সোমবার সকাল ৯টা থেকে আজ মঙ্গলবার সকাল ৯টার মধ্যে চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালের করোনা ইউনিটে মারা যান তারা।

রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, নতুন করে মারা যাওয়া ২৫ জনের মধ্যে করোনা পজিটিভ ছিলেন নয়জন। বাকি ১৬ জন মারা গেছেন করোনার উপসর্গ নিয়ে। করোনা পজিটিভ নয়জনের মধ্যে নাটোরের দুইজন, চুয়াডাঙ্গার একজন, চাঁপাইনবাবগঞ্জের তিনজন এবং তিনজন রাজশাহীর বাসিন্দা ছিলেন। উপসর্গ নিয়ে রাজশাহীর আরও নয়জন, চাঁপাইনবাবগঞ্জের দুইজন, নাটোরের তিনজন ও নওগাঁর দুইজন করে মারা গেছেন।

হাসপাতাল পরিচালক শামীম ইয়াজদানী আরও জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন ৭০ জন। মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত এ হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি ছিলেন সর্বোচ্চ ৪৫৯ জন। হাসপাতালে মোট করোনা ডেডিকেটেড শয্যার সংখ্যা এখন ৪০৫টি।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.