Wednesday, August 12

রামেকে গত ২৪ ঘণ্টায় আরও ১৪ জনের মৃত্যু

0

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরও ১৪ জনের মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল পর্যন্ত চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান। এদের মধ্যে ৫ জন পজিটিভ, ৯ জন উপসর্গে মারা যান। রামেক হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এ তথ্য নিশ্চিত করেছেন।

এ নিয়ে চলতি মাসের ২৫ দিনে (১ থেকে ২৫ জুন) এ হাসপাতালের করোনা ইউনিটে মারা গেছেন ২৭৭ জন। এর মধ্যে ১৩৮ জনই মারা গেছেন করোনা শনাক্তের পর। বাকিরা উপসর্গ নিয়ে মারা যান। রামেক পরিচালক জানান, নতুন মৃতদের ৬ জন রাজশাহীর (পজিটিভ ২, উপসর্গে ৪), চাঁপাইনবাবগঞ্জের ৪ জন (পজিটিভ ২, উপসর্গে ২), নওগাঁর ৩ (পজিটিভ ১, উপসর্গে ২) ও নাটোরে ১ জন উপসর্গে মারা যান। মৃতদের ৭ জন পুরুষ ও ৭ জন নারী। এদের মধ্যে ৩১ থেকে ৪০ বছর বয়সী ১ (পুরুষ ২) জন, ৪১ থেকে ৫০ বছর বয়সী ৪ (পুরুষ ১, নারী ৩) জন, ৫১ থেকে ৬০ বছর বয়সী ৫ (পুরুষ ২, নারী ৩) জন ও ৬১ প্লাস বছর বয়সী ৪ (পুরুষ ৩, নারী ১) জন রয়েছেন।

রামেক পরিচালক জানান, গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালে নতুন ভর্তি হয়েছেন ৬৫ জন। এর মধ্যে রাজশাহীর ৪৪, চাঁপাইনবাবগঞ্জের ৮, নাটোরের ৫, নওগাঁর ৬, পাবনার ১ ও কুষ্টিয়ার ১ জন। একই সময় সুস্থ হয়েছে হাসপাতাল ছেড়েছেন ৪৩ জন। তিনি বলেন, আজ শুক্রবার সকাল পর্যন্ত এ হাসপাতালের ৩৫৭ বেডের বিপরীতে করোনা ও উপসর্গের রোগী ভর্তি রয়েছেন ৪২০ জন। গতকাল বৃহস্পতিবার ভর্তি ছিলেন ৪০৪ জন। অতিরিক্ত বেডের ব্যবস্থা করে অতিরিক্ত রোগীদের চিকিৎসা দেয়া হচ্ছে। এদের মধ্যে রাজশাহীর ২৮৩ জন, চাঁপাইনবাবগঞ্জের ৬৪, নাটোরের ৩১, নওগাঁর ২৯, পাবনার ৮, কুষ্টিয়ার ৩, চুয়াডাঙ্গার ১, দিনাজপুরের ১, ঢাকার ১ ও কুড়িগ্রামের ১ জন।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.