Friday, September 11

রাসেলকে ৫ লাখ টাকা দিলো গ্রীন লাইন

0

মেয়র হানিফ ফ্লাইওভারের ওপর বাসচাপায় পা হারানো প্রাইভেটকার চালক রাসেল সরকারকে প্রাথমিক ক্ষতিপূরণ বাবদ ৫ লাখ টাকা দিয়েছে গ্রীন লাইন পরিবহন কর্তৃপক্ষ। হাইকোর্টের নির্দেশে আজ (বুধবার) বিকেল ৩টার দিকে মালিকপক্ষ এ টাকা পরিশোধ করেন।
বুধবার সকালে হাইকোর্টের বিচারপতি এফ আর এম নাজমুল আহসান ও বিচারপতি কে এম কামরুল কাদেরের সমন্বয়ে গঠিত বেঞ্চ গ্রীন লাইনের মালিক মো. আলাউদ্দিন ও তার আইনজীবীকে উদ্দেশ্যে করে এ আদেশের পর গ্রীন লাইন পরিবহন কর্তৃপক্ষ এ টাকা পরিশোধ করেন।

এছাড়া ক্ষতিপূরণ বাবদ বাকি ৪৫ লাখ টাকা আগামী এক মাসের মধ্যে দিতে নির্দেশ দিয়েছেন আদালত।
আদালতে রিটের পক্ষে শুনানি করেন খন্দকার শামসুল হক রেজা এবং গ্রীন লাইন পরিবহনের পক্ষে ছিলেন অ্যাডভোকেট মো. অজিউল্লাহ।

গত ৪ এপ্রিল পা হারানো প্রাইভেটকার চালক রাসেল সরকারকে ৫০ লাখ টাকা ক্ষতিপূরণ দিতে গ্রীন লাইন পরিবহন কর্তৃপক্ষকে ১০ এপ্রিল পর্যন্ত সময় বেঁধে দেন হাইকোর্ট। এর আগে গত ৩১ মার্চ গ্রীন লাইন পরিবহনের বাসচাপায় পা হারানো রাসেল সরকারকে ৫০ লাখ টাকা ক্ষতিপূরণ দিতে হাইকোর্টের আদেশ বহাল রাখেন আপিল বিভাগ।
গত ১২ মার্চ রাসেল সরকারকে ৫০ লাখ টাকা ক্ষতিপূরণ দেয়ার নির্দেশ দিয়েছিলেন হাইকোর্ট। বিচারপতি এফ আর এম নাজমুল আহাসান ও বিচারপতি কে এম কামরুল কাদেরের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। পরে এ আদেশের বিরুদ্ধে আপিল করেন গ্রীন লাইন কর্তৃপক্ষ।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.