Saturday, August 15

রিফাত শরীফ হত্যা মামলায় ১৪ শিশু আসামির রায় আজ

0

বরগুনার আলোচিত রিফাত শরীফ হত্যা মামলায় ১৪ শিশু আসামির রায় আজ। রায় ঘোষণা করবেন শিশু আদালতের বিচারক মো. হাফিজুর রহমান।

অপ্রাপ্তবয়স্ক শিশুদের মধ্যে মামলায় জামিনে থাকা আট শিশু- চন্দন সরকার, নাযমুল হাসান, রাকিবুল হাসান নিয়ামত, প্রিন্স মোল্লা, মারুফ মল্লিক, মারুফ বিল্লাহ্, রাতুল সিকদার, আরিয়ান হোসেন শ্রাবণ এবং বরগুনা জেলা কারাগারে থাকা বাকি ছয় শিশু হলো- রাশেদুল হাসান রিশান ফরাজী, রাকিবুল হাসান রিফাত হাওলাদার, আবু আবদুল্লাহ রায়হান, ওয়ালিউল্লাহ্ ওলি, নাঈম ও তানভীর।

গত বছরের ১ সেপ্টেম্বর রিফাত শরীফ হত্যা মামলায় রিফাতের স্ত্রী মিন্নিসহ ২৪ জনের বিরুদ্ধে বরগুনার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে দুই ভাগে বিভক্ত অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করে পুলিশ। করোনা মহামারীর কারণে আদালত বন্ধ থাকার পরও প্রাপ্তবয়স্কদের রায় ঘোষণা করা হয়েছে। এবার অপ্রাপ্তবয়স্ক ১৪ শিশুর রায় আজ ঘোষণা হতে যাচ্ছে।

উল্লেখ্য, রিফাত শরীফকে গত বছরের ২৬ জুন বরগুনা সরকারি কলেজের সামনে পুলিশের ক্রসফায়ারে নিহত নয়ন বন্ড ও তার সহযোগী সন্ত্রাসীরা প্রকাশ্যে রামদা দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে। পরে রিফাত শরীফকে বরগুনা জেনারেল হাসপাতালে নিওয়া হলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে বরিশাল শের-ই-বাংলা হাসপাতালে পাঠায়। পরে ওই হাসপাতালে রিফাতের মৃত্যু হয়।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.