Saturday, August 15

রুমায় পাড়া কার্বারীকে অপহরণ

0

কিকিউ মার্মা, বান্দরবান: বান্দরবানের রুমা উপজেলায় রিজুক পাড়ার কার্বারী (পাড়া প্রধান) পুচনু মারমাকে (৩৭)অস্ত্রের মুখে অপহরণ করেছে সন্ত্রাসীরা। গতকাল বুধবার (০৬ মে) বিকেলে রিজুক পাড়ায় এ অপহরণের ঘটনা ঘটে। ঘটনার পর থেকে এলাকা জুড়ে থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল বুধবার রুমা উপজেলার সদর ইউনিয়নের রিজুক পাড়ার কার্বারী (পাড়া প্রধান) পুচনু মারমাকে পাড়া থেকে অস্ত্রের মুখে অপহরণ করে নিয়ে যায় সশস্ত্র সন্ত্রাসীরা। এ খবর পেয়ে সেনাবাহিনী, পুলিশ সদস্যরা ঘটনাস্থল আশপাশ এলাকাগুলোতে অভিযান চালাতে শুরু করে।
পাইন্দু ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উহ্লামং মারমা বলেন, রিজুক পাড়ার কার্বারী (পাড়া প্রধান) পুচনু মারমাকে অস্ত্রের মুখে অপহরণ করেছে সন্ত্রাসীরা। গতকাল বুধবার নিখোঁজ ব্যক্তিদের খোঁজে কয়েকটি নৌকায় প্রায় ৪০ জন পাড়াবাসী রিজুক ঝরনার এলাকার দিকে যাচ্ছিলেন। প্রায়রবেলা ১১ টার দিকে পান্তলা এলাকায় পৌঁছলে নাইতং পাড়ার এক উচু পাহাড় থেকে তাদের লক্ষ্য করে গুলি চালায় সশস্ত্র সন্ত্রাসীরা। এতে পাড়াবাসীসহ সকলে আতঙ্কিত হয়ে ওই এলাকা দ্রুত ত্যাগ করে ফিরে আসেন। তবে এ ঘটনায় কোন হতাহতে খবর পাওয়া যায়নি।

নিখোঁজের স্বজনরা জানিয়েছেন, গত বৃহস্পতিবার (৩০ এপ্রিল) কৈক্ষ্যংঝিরি এলাকা থেকে ৩ জন যাত্রীকে নিয়ে রিজুক ঝরনার পাশে একটি পাড়ায় পৌঁছে দিতে যাওয়ার সময় নিখোঁজ হন থুইনুমং মারমা (৩৬) ও অংথুইচিং মারমা (৩৮) নামে দুই ইঞ্জিন বোট চালক। তারা পাইন্দু ইউনিয়নের তংবক পাড়ার বাসিন্দা। স্থানীয়দের ধারণা সশস্ত্র সন্ত্রাসীরা তাদের ধরে নিয়ে গেছে।
এ বিষয়ে রুমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কাসেম চৌধুরী বলেন, ২ ইঞ্জিন বোট চালক নিখোঁজের খবর পেয়েছি তাদের নিখোঁজ হওয়া ব্যাপারে থানায় দুটি সাধারণ ডায়েরী করেছে পরিবারের সদস্যরা। রিজুক পাড়ার কার্বারী (পাড়া প্রধান) পুচনু মারমা অপহরণ হয়েছে বলে খবর পেয়েছি। অপহৃতদের উদ্ধারে সেনাবাহিনী ও পুলিশ অভিযান চালাচ্ছে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.