রোহিঙ্গা শরনার্থী শিবিরে ২ হাজার আহত ও রোগাক্রান্তদের চিকিৎসা সেবা দিল চট্টগ্রাম সিটি কর্পোরেশন

0

সম্প্রতি মিয়ানমার থেকে আগত আহত ও রোগাক্রান্ত রোহিঙ্গা শরনার্থীদের চিকিৎসা সেবা দিতে উখিয়ার কুতুপালং রোহিঙ্গা শরনার্থী শিবিরে গেল চট্টগ্রাম সিটি কর্পোরেশনের চিকিৎসক টিম। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন এর নির্দেশে প্রয়োজনীয় ঔষধপত্র ও চিকিৎসা সরঞ্জাম সহ চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. সেলিম আকতার চৌধুরীর নেতৃত্বে ৬ জন বিশেষজ্ঞ ডাক্তার, প্যারামেডিক সহ ১২ সদস্যের একটি টীম ১৮ সেপ্টেম্বর সোমবার সকালে কক্সবাজারের উখিয়ার উদ্দেশ্যে রওনা দেন।
উখিয়ার কুতুপালং রোহিঙ্গা শরনার্থী শিবিরে পৌঁছে তারা ২টি টিমে বিভক্ত হয়ে আজ সারাদিনে ২ হাজার রোহিঙ্গা শরণার্থীদের চিকিৎসা সহ ঔষধপত্র দিয়েছেন। এ চিকিৎসাসেবা চলাকালে বাংলাদেশ স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক ডা.মো. আবুল কালাম আজাদ চট্টগ্রাম সিটি কর্পোরেশন পরিচালিত স্বাস্থ্যক্যাম্প পরিদর্শন করেন।
এছাড়াও কক্সবাজার জেলার সিভিল সার্জন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেডিকেল টিমকে সার্বিক সহযোগিতা দিয়ে যাচ্ছে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.