Thursday, August 13

লকডাউন আরো ১০ দিন বাড়ানোর সুপারিশ

0

ঈদের পর গত ২৩ জুলাই সকাল ৬টা থেকে চলছে লকডাউন, যা চলবে আগামী ৫ আগস্ট মধ্যরাত পর্যন্ত।

স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. এ বি এম খুরশীদ আলম শুক্রবার (৩০ জুলাই) বলেন, আমরা আরও ১০ দিন আগেই কেবিনেট মিটিংয়ে বিধিনিষেধ বাড়ানোর সুপারিশ করেছি।

যদিও এ ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্ত দেয়নি। যেভাবে সংক্রমণ বাড়ছে, আমরা কীভাবে এই সংক্রমণ সামাল দেবো? রোগীদের কোথায় জায়গা দেবো?

তিনি আরও বলেন, সংক্রমণ যদি এভাবে বাড়তে থাকে তাহলে কি পরিস্থিতি সামাল দেওয়া সম্ভব? অবস্থা খুবই খারাপ হবে এতে কোনো সন্দেহ নেই। এসব বিবেচনাতেই আমরা বিধি-নিষেধ বাড়ানোর সুপারিশ করেছি।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.