Thursday, August 13

লকডাউন শিথিল করায় স্বাস্থ্য অধিদপ্তরের আশঙ্কা

0

আট দিনের জন্য সর্বাত্মক লকডাউনের বিধিনিষেধ শিথিল করায় সারাদেশে সংক্রমণ বেড়ে যেতে পারে বলে আশঙ্কা করছে স্বাস্থ্য অধিদপ্তর। ঈদ উপলক্ষে চালু হওয়া গণপরিবহন, শপিংমল ও কোরবানির পশুর হাটে যদি স্বাস্থ্যবিধি সঠিকভাবে মানা না হয়, তবে সংক্রমণের মাত্রা কমার কোনো সুযোগ থাকবে না বলে জানান স্বাস্থ্য অধিদপ্তরের মুখপাত্র লাইন ডিরেক্টর অধ্যাপক ডা. রোবেদ আমিন।

বুধবার (১৪ জুলাই) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের করোনা সংক্রান্ত বুলেটিনে এই আশঙ্কার কথা জানান তিনি। এ সময় তিনি বলেন, ঈদুল আজহাকে সামনে রেখে ৮ দিনের জন্য লকডাউনের যে বিধিনিষেথ শিথিল করা হয়েছে, তাতে সারা দেশে সংক্রমণ বেড়ে যাওয়ার শঙ্কা রয়েছে।

দেশে করোনাভাইরাসে সংক্রমণের মাত্রা ৩০ শতাংশ রয়েছে জানিয়ে তিনি দেশবাসীকে সতর্ক করে বলেন, কোরবানির পশুর হাটে মাস্কের ব্যবহার ১০০ ভাগ করা না গেলে সংক্রমণের মাত্রা আপ্রাণ চেষ্টা করেও কমানো যাবে না। তাই জনে জনে যেন স্বাস্থ্যবিধি কঠোরভাবে অনুসরণ করা হয় সেজন্য আমরা আইনশৃঙ্খলা বাহিনীকেও অনুরোধ জানাই।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.