লঞ্চের অগ্রিম টিকিট বিক্রি শুরু আগামী ২০ আগস্ট থেকে

0

আগামী ২০ আগস্ট থেকে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে লঞ্চের অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে । বৃহস্পতিবার ১৭ আগস্ট বিকেলে রাজধানীর সদরঘাট টার্মিনাল মিলনায়তনে এক সমন্বয় সভায় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) চেয়ারম্যান কমোডর এম মোজাম্মেল হক এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ২০ আগস্ট সকাল ১০টা থেকে সদরঘাটের সব লঞ্চ কাউন্টারে ঈদের অগ্রিম টিকিট পাওয়া যাবে। যদি কোনো লঞ্চ তাদের কাউন্টার না খোলে কিংবা লঞ্চের টিকিট নিয়ে যাত্রীদের সঙ্গে প্রতারণা করে তাহলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এক্ষেত্রে সরকার নির্ধারিত ভাড়া নেওয়ার জন্যও কঠোর নির্দেশ দেন তিনি।

এসময় নৌ-নিরাপত্তা ও ট্রাফিক বিভাগের যুগ্ম পরিচালক জয়নাল আবদীনের সভাপতিত্বে সভায় বিভিন্ন লঞ্চ মালিক ও সংগঠনের নেতারাও উপস্থিত ছিলেন।

যাত্রীদের সুবিধার জন্য সদরঘাট টার্মিনালে চার শতাধিক গাড়ি রাখার পার্কিং, ২১টি কন্ট্রোল রুম ও একটি বিশাল যাত্রী ছাউনি রাখা হয়েছে। এ ছাড়া আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সবসময় নিয়োজিত থাকবেন বলে জানান এম মোজাম্মেল হক।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.