Wednesday, August 19

লামায় করোনা উপসর্গ নিয়ে একজনের মৃত্যু

0

কিকিউ মার্মা, বান্দরবান: বান্দরবানে লামা উপজেলায় করোনাভাইরাসের উপসর্গ নিয়ে এক ব্যক্তি মারা গেছে। মৃত ব্যক্তির নাম আমির হোসেন (৪০)। সে পূর্ব নয়া পাড়া ২নং ওয়ার্ড সৈয়দ নুর এর ছেলে।

মঙ্গলবার সকালে লামা পৌরসভার পূর্ব নয়া পাড়া এলাকায় নিজ বাড়িতে তার মৃত্যু হয়।

পরিবার সূত্রে জানায়, গত কয়েকদিন ধরে সর্দি, কাশি, জ্বর ও শ্বাসকষ্টে ভুগছিলেন। মৃত্যুর পূর্বে ওই ব্যক্তি বুক ব্যথা, ঘনঘন বমি, গলা ব্যথা, জ্বর ও বুক ফুলে যাওয়ার মত লক্ষণ গুলো ছিল।

লামা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মোহাম্মদুল হক জনান, নির্দেশনা অনুযায়ী মৃত ব্যক্তি করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন কিনা তা নিশ্চিত হওয়ার জন্য আমরা নিহত ব্যক্তি সহ তার পরিবারের সবার নমুনা সংগ্রহ করেছি। করোনায় আক্রান্ত সন্দেহভাজন মৃত ব্যক্তি সহ তার পার্শ্ববর্তী মোট ৩ পরিবারের ১৭ জনের করোনা নমুনা সংগ্রহ করা হয়েছে। যত দ্রুত সম্ভব তা পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হবে।

এদিকে খবর পেয়ে লামা উপজেলা চেয়ারম্যান মোস্তফা জামাল, লামা উপজেলা নির্বাহী অফিসার নূর-এ জান্নাত রুমি, লামা পৌরসভার মেয়র মো. জহিরুল ইসলাম, সহকারী পুলিশ সুপার (লামা সার্কেল) মো. রিজওয়ানুল ইসলাম, লামা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মোহাম্মদুল হক, লামা আর্মি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার, প্যানেল মেয়র মোহাম্মদ হোসেন বাদশা, শাকেরা বেগম নিহতের বাড়ি পরিদর্শন করেন।

এ বিষয়ের লামা উপজেলা নির্বাহী অফিসার নূর-এ জান্নাত রুমি জানান, নিহত ব্যক্তির পরিবারের সদস্য এবং তাদের নিকটতম প্রতিবেশীদের কোয়ারেন্টাইনে রাখার নির্দেশনা দেয়া হয়েছে। একইসঙ্গে হাসপাতালকে বিশেষ নজরদারিতে এবং রোগীর সংস্পর্শে আশা ব্যক্তিদেরও হোম কোয়ারেন্টাইনে থাকার নিদের্শ দেয়া হয়েছে। পরীক্ষায় করোনাভাইরাস শনাক্ত হলে মৃত ওই ব্যক্তির পুরো গ্রামকেই লকডাউন করা হবে বলে জানান এই কর্মকর্তা।

উল্লেখ্য যে, এর আগেও করোনা আক্রান্ত সন্দেহে লামামুখ পৌরসভা এলাকার দুই ব্যক্তির নমুনা সংগ্রহ করা হয়। তবে বান্দরবানের এই প্রথম করোনা লক্ষণ নিয়ে কোনে ব্যক্তির মৃত্যু হয়েছে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.