Saturday, August 22

লামায় স্বামীর সাথে অভিমান করে স্ত্রীর আত্মহত্যা

0

কিকিউ মার্মা, বান্দরবান: স্বামীর সঙ্গে অভিমান করে বান্দরবানের লামা উপজেলা ছানাপ্রু মার্মা (৪০) নামে এক গৃহবধুর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
আজ রােববার (১৫ সেপ্টেম্বর) সকালে উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ইয়াংছা বধুরঝিরি এলাকায় এ ঘটনা ঘটে। সে ওই এলাকার বাসিন্দা ক্যচিংহ্লা মার্মার স্ত্রী।

পুলিশ জানায়, পারিবারিক বিষয় নিয়ে শনিবার রাতে স্বামীর সাথে ছানাপ্রু মার্মার ঝগড়া হয়। এতে স্বামীকে অভিমান করে রাতে সবাই ঘুমিয়ে পড়লে, সে গলায় গামছা পেচিয়ে ঘরের সিলিং এর খুঁটির সাথে গলায় ফাঁস দেয়। এক পর্যায়ে ভাের প্রায় ৪টার দিকে স্বামী ঘুম থেকে ওঠে স্ত্রীর লাশ ঝুলতে দেখে পুলিশে খবর দেন।পরে পুলিশ এসে ঝুলন্ত অবস্থায় লাশটি উদ্ধার করে।
লামা থানার অফিসার ইনচার্জ (ওসি) অপ্পেলা রাজু নাহা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশ ময়না তদন্তের জন্য বান্দরবান সদর হাসপাতালের মর্গে পাঠানাে হয়েছে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.