Thursday, August 27

লালমনিরহাটে অসহায় ও দুঃস্থদের পাশে ওয়ালটন গ্রুপ

0

লালমনিরহাট প্রতিনিধিঃ মানবিক সাহায্যের অংশ হিসাবে অসহায় ও দুঃস্থদের মাঝে বিতরণের জন্য লালমনিরহাট জেলা প্রশাসককে নিত্যপণ্যের ৩০০ টি ব্যাগ হস্তান্তর করেছে ওয়ালটন গ্রুপ।

মঙ্গলবার (৭ এপ্রিল) ওয়ালটনের লালমনিরহাট শাখা ব্যবস্থাপক কবির আহমদ এবং শরিফুল ইসলাম জেলা প্রশাসকের কাছে এ ৩’শ ব্যাগ হস্তান্তর করেন। এ সময় জেলা প্রশাসকের দুর্যোগ ব্যবস্থাপনা শাখার জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা (ডিআর আর ও) আলী হায়দার এবং অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ত্রাণ সামগ্রীর মধ্যে ছিল- চাল ৫ কেজি, আলু ১ কেজি, ডাল ৫০০ গ্রাম, তেল ৫০০ এমএল, লবন ৫০০ গ্রাম, গুড়া সাবান ৫০০ গ্রাম ও ১টি করে সাবান ছিল।

ওয়ালটনের লালমনিরহাট নর্থবেঙ্গল এবং মিশন মোড় শাখার ব্যবস্থাপকদের সাথে কথা হলে তারা জানান, লালমনিরহাট জেলাতে করোনা পরিস্থিতিতে এর আগেও প্রতিটি প্লাজা থেকে সহোযোগিতা করা হয়েছে। এবং চিকিৎসকদের জন্য পিপিই দেয়া হয়েছে। সেই ধারাবাহিকতায় জেলা প্রশাসককে আজ এই জরুরী মানবিক সাহায্য প্রদাণ করা হলো।

জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা (ডি আর আরও) আলী হায়দার, ওয়ালটনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান। দাতারা ইচ্ছে করলে এলআর ফান্ডেও টাকা সহায়তা দিতে পারেন।প্রধাণমন্ত্রীর পরিস্কার নির্দেশনা আছে, যারাই ত্রাণ দিবে তারা যেন জেলা প্রশাসনের সাথে সমন্বয় করে দেন।

জেলা প্রশাসক আবু জাফর ওয়ালটনকে ধন্যবাদ জানিয়ে বলেন, এই সময়ে অসহায় মানুষের জন্য সাহায্যের হাত বাড়াতে হবে। এবং ওয়ালটন যেভাবে পাশে দাঁড়ালো, সেই ভাবে জেলার বিত্তবান এবং অন্যান্য কোম্পানি গুলোকে এগিয়ে আসার আহ্বান জানান।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.