Tuesday, August 18

লালমনিরহাটে কর্মহীনদের মাঝে ত্রাণ বিতরণ

0

লালমনিরহাট প্রতিনিধিঃলালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় ১ হাজার ৬ শত ৫০টি পরিবার ও কালীগঞ্জ উপজেলায় ১ হাজার ৫ শত ৫০টি পরিবারের মাঝে ত্রাণ হিসেবে চাল ও আলু বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার ওই দুই উপজেলার প্রতিটি ইউনিয়নে কর্মহীন পরিবার গুলোর মাঝে এ ত্রাণ বিতরণ করা হয়। জেলায় হাতীবান্ধায় ত্রাণ বিতরণ কর্মসুচীর উদ্ধোধন করেন স্থানীয় সংসদ সদস্য মোতাহার হোসেন।

কালীগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ফেরদৌস আহম্মেদ বলেন, হাতীবান্ধা উপজেলায় আজসহ এ পর্যন্ত ৫ হাজার ৩ শত পরিবার ও কালীগঞ্জ উপজেলায় ৫ হাজার ১ শত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে। এ ছাড়া হাতীবান্ধা উপজেলায় আরো ৩০ টন ও কালীগঞ্জ উপজেলায় আরো ২৫ টন চাল বরাদ্দ পাওয়া গেছে। যা বিতরণের প্রস্তুতি চলছে।

লালমনিরহাট জেলা প্রশাসক আবু জাফর বলেন, জেলায় ইতোমধ্যে ৩১৯ টন চাল বিতরণ করা হয়েছে। আরো ১ শত ২০ টন চাউল বরাদ্দ দেয়া হয়েছে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.