Tuesday, September 15

সংবাদ সম্মেলনে বিএনপির অভিযোগ
লালমনিরহাটে নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নেই

0

লালমনিরহাট প্রতিনিধি : নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নেই দাবী করে সংবাদ সম্মেলন করেছে লালমনিরহাট -৩ (সদর) আসনের বিএনপি তথা জাতীয় ঐক্যফ্রন্ট প্রার্থী ও বিএনপির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু।

শনিবার সকালে লালমনিরহাট শহরের মিশন মোড় এলাকায় ওয়ালটন ভবনে তার নির্বাচনী কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলন এ অভিযোগ করা হয়।

বিএনপির প্রার্থী আসাদুল হাবিব দুলু বলেন, এখনো আমরা সুষ্ঠু ও সুন্দরভাবে প্রচারনা করতে পারছি না। পুলিশী হয়রানী এখনো বন্ধ হয়নি, প্রতিদিনই নেতাকর্মীদের গ্রেফতার করা হচ্ছে। আমাদের প্রচার- প্রচারনার ব্যবহৃত জিনিস পত্র ছিড়ে ফেলা হচ্ছে।

একদিকে মামলা অন্যদিকে গ্রেফতারী পরোয়ানা মাথায় নিয়ে গ্রেফতার আতংকে রয়েছেন বিএনপি ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। সরকার নির্বাচনী মাঠ খালি করতে বিরোধী দলের নেতাকর্মীদের মধ্যে আতংক সৃষ্টি করছে। যা সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে বড় বাধা। তিনি সবার জন্য লেভল প্লেয়ি ফিল্ড নিশ্চিত করার দাবী জানান। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সাধারন সম্পাদক হাফিজুর রহমান বাবলা, এ্যাডভোকেট ফজলুল হক সরকার, এ্যাডভোকেট হুমায়ুন রেজা স্বপন প্রমুখ।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.