লালমনিরহাটে পৃথক পৃথক অভিযানে বিএনপি নেতাসহ গ্রেফতার ২৭

0

লালমনিরহাট প্রতিনিধিঃ লালমনিরহাটের পৃথক পৃথক অভিযানে বিএনপি নেতাসহ ২৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (৮ অক্টোবর) দিবগত রাতে এ অভিযান চালানো হয়।
গ্রেফতারকৃতদের মধ্যে সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি নুর ইসলাম (৪২)সহ বিএনপি-জামায়াতের চার নেতাকর্মী রয়েছেন।

লালমনিরহাট পুলিশ সুপার এসএম রশিদুল হক জানায়, মঙ্গলবার রাতে লামনিরহাট সদর উপজেলায় অভিযান চালিয়ে নাশকতার মামলায় বিএনপির দুই কর্মীকে গ্রেফতার করা হয়েছে। একই সময় নাশকতার মামলায় জামায়াত-শিবিরের দুইজনকে গ্রেফতার করেছে পাটগ্রাম থানা পুলিশ। এছাড়া জেলার বাকি তিন উপজেলায় অভিযান চালিয়ে মাদকসহ বিভিন্ন মামলার ২৩ জনকে গ্রেফতার করা হয়েছে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.