Friday, September 4

লালমনিরহাটে প্রতিবন্ধীদের মাঝে আর্থিক সহায়তা প্রদান

0

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধায় দিগন্তের আলো ফাউন্ডেশন নামে এক সংগঠন অসহায় প্রতিবন্ধীদের মাঝে আর্থিক সহায়তা প্রদান করেছে।

বৃহস্পতিবার রাতে দিগন্তের আলো ফাউন্ডেশনের সদস্য মিজানুর রহমানের সভাপতিত্বে উপজেলার মোজাম্মেল হোসেন আহমেদ উচ্চ বিদ্যালয়ে উক্ত আর্থিক সহায়তা প্রদান করেন বীর মুক্তিযোদ্ধা মোতাহার হোসেন কলেজের অধ্যক্ষ আবু বক্কর সিদ্দিক শ্যামল।

এ সময় উপস্থিত ছিলেন, দৈনিক আমাদের সময় প্রতিনিধি নুরনবী সরকার, দৈনিক আলোকিত বাংলাদেশ প্রতিনিধি কাজি শাহ আলম, সাংবাদিক আসাদ হোসেন রিফাত, মহির খান প্রমুখ।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.