Wednesday, August 19

লালমনিরহাটে ভাষা শহীদদের স্মৃতি চিহ্ন অঙকন প্রতিযোগিতা

0

লালমনিরহাট প্রতিনিধিঃ মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে ভাষা শহীদদের স্মৃতি বিজরীত বিভিন্ন দৃশ্যের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার(২১ ফেব্রুয়ারী) রাতে লালমনিরহাট মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আলোচনা সভা শেষে চিত্রাঙ্কনের বিজয়ী শিশুদের মাঝে পুরুস্কার বিতরন করা হয়।

দিন ব্যাপী নানান কর্মসুচি ও সর্বস্থরের মানুষ ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে মহান ভাষা দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করেছে সীমান্তবর্তি জেলা লালমনিরহাটের মানুষ। দেশের আগামী দিনের কর্নধার শিশুদের মাঝে মহান ভাষা আনন্দোলনের ইতিহাস তুলে ধরতে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। ভাষা শহীদদের স্মৃতি বিজরীত বিভিন্ন দৃশ্যের চিত্রাঙ্কন করা সেরা শিশুদের মাঝে পুরুস্কার বিতরন করেন জেলা প্রশাসন।

জেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা ও পুরুস্কার বিতরনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক আবু জাফর, জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট মতিয়ার রহমান, সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট সফুরা বেগম রুমী, অবসর প্রাপ্ত কর্ণেল আজিজুল হক বীর প্রতিক, অতিরিক্ত পুলিশ সুপার এনএম নাসির উদ্দিন প্রমুখ।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.