Monday, September 7

লালমনিরহাটে সিএনজিচালিত অটোরিকশাকে বাসের ধাক্কা, নিহত ৫

0

লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাট সদর উপজেলায় সিএনজি চালিত অটোরিকশাকে বাসের ধাক্কায় পাঁচ যাত্রী নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত ৫ জন।

মঙ্গলবার সাড়ে রাত ১০টার দিকে রংপুর-কুড়িগ্রাম মহাসড়কের লালমনিরহাট সদর উপজেলার বড়বাড়ি আইরখামাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার বোডের হাট তালতলা এলাকার মুক্তিযোদ্ধা জমশের আলী বেপারীর ছেলে মাহাবুবার রহমান (২৭), একই উপজেলার মন্দিসের খামাড় এলাকার আছমত আলীর ছেলে আশিক বাবু (১১), ভুরুঙ্গামারী উপজেলার নলেয়া এলাকার নায়েম আলী মন্ডলের ছেলে আক্কেল আলী (৪৫), কুড়িগ্রাম সদর উপজেলার শীবরাম কুমারপাড়া এলাকার মোকসেদ আলীর স্ত্রীর শাবানা বেগম (৪০) ও একই এলাকার ছতরপুর বান্দেরপাড়ার নজরুল ইসলামের মেয়ে শারমিন খাতুন (১২)।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, কুড়িগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী বাস বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং বাসটি পাশের খাদে পড়ে যায়। এ দুর্ঘটনায় অটোরিকশার তিন যাত্রী ঘটনাস্থলেই নিহত হয়েছেন। আহত হন অন্তত সাতজন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে কুড়িগ্রাম ও লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করেন। কুড়িগ্রাম হাসপাতালে নেওয়ার পথে এক শিশুর মৃত্যু হয়েছে। পরে কুড়িগ্রাম সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও এক নারীর (৩৫) মৃত্যু হয়েছে।

লালমনিরহাট সদর থানার ওসি মাহফুজ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, স্থানীয়দের সহায়তায় পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার কাজ করছে। নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.