Wednesday, August 19

লালমনিরহাটে সড়ক দূঘর্টনায় কাপড় ব্যবসায়ীর মৃত্যু

0

লালমনিরহাট প্রতিনিধিঃলালমনিরহাটের হাতীবান্ধায় মোটর সাইকেল ও ধান মাড়াই মেশিনের মুখোমুখি সংঘর্ষে রবিউল ইসলাম (৪৮) নামে এক কাপড় ব্যবসায়ী নিহত হয়েছে।

মঙ্গলবার সকালে উপজেলার মিলন বাজার এলাকায় বুড়িমারী-ঢাকা আঞ্চলিক মহাসড়কে এ দূঘর্টনা ঘটে। নিহত রবিউল ইসলাম লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়নের কদমতলা এলাকার আব্দুস ছামাদের পুত্র ও একজন কাপড় ব্যবসায়ী বলে জানা গেছে।

স্থানীয়রা জানান, রবিউল ইসলাম ও লাভলু হোসেন নামে দুই ব্যক্তি মোটর সাইকেলে কাপড় নিয়ে পাটগ্রামের দিকে যাচ্ছিল। অপর দিক থেকে আসা ধান মাড়াই করা একটি মেশিনের সাথে তাদের মুখোমুখি সংঘর্ষ হলে রবিউল ইসলাম ও লাভলু হোসেন দুই জনেই গুরুত্বর আহত হয়। স্থানীয় ফায়ার সার্ভিস তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রবিউল ইসলামের মৃত্যু ঘটে।

হাতীবান্ধা ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ নুরল আমিন সরকার এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.