Monday, August 31

লালমনিরহাটে সড়ক দূর্ঘটনায় বৃদ্ধা নিহত

0

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় যাত্রীবাহী এক বাসের ধাক্কায় মহিলা নেছা (৭৫) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন।
শুক্রবার (০৪ জানুয়ারি) সকালে লালমনিরহাট বুড়িমারী মহাসড়কের কালীগঞ্জ উপজেলার সুন্দ্রাহবি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মহিলা নেছা ওই উপজেলার তুষভান্ডার ইউনিয়নের সুন্দ্রাহবি গ্রামের মৃত জশাই শেখের স্ত্রী।

স্থানীয়রা জানায়, সকালে বাড়ির পাশে মহাসড়কের পাশ দিয়ে হাঁটছিলেন বৃদ্ধা মহিলা নেছা। এ সময় বুড়িমারীগামী পিংকী পরিবহনের একটি যাত্রীবাহী নৈশ্যকোচ তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.