Saturday, August 22

লালমনিরহাটের আদিতমারীতে পুকুর থেকে অজ্ঞাত মরদেহ উদ্ধার

0

লালমনিরহাট প্রতিনিধিঃ লালমনিরহাটের আদিতমারী উপজেলায় একটি পুকুর থেকে অজ্ঞাত এক ব্যক্তির (৫০) অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার(১৪ মার্চ) দুপুরে উপজেলার সাপ্টিবাড়ি ইউনিয়নের গিলাবাড়ি গ্রামের স’মিল এলাকার একটি পুকুরে মরদেহটি ভাসতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পুলিশ ও স্থানীয়রা জানান, গিলাবাড়ি গ্রামের স’মিল সংলগ্ন একটি পুকুরে হঠাৎ এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ ভেসে উঠে। স্থানীয়দের খবরে থানা পুলিশ মরদেহ উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতাল মর্গে পাঠায়। মৃত ব্যক্তির শরীরে নীল রঙের শার্ট ছিল। স্থানীয়রা কেউ তার পরিচয় সনাক্ত করে পারেনি।

আদিতমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মৃত ব্যক্তির পরিচয় সনাক্তের চেষ্টা চলছে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.