Saturday, August 29

শার্শা উপজেলা আইন-শৃংখলা কমিটি ও চোরাচালান নিরোধ কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

0

মোঃ আয়ুব হোসেন পক্ষী, বেনাপোল(যশোর) প্রতিনিধি:
যশোরের শার্শা উপজেলা আইন-শৃংখলা কমিটি ও চোরাচালান নিরোধ কমিটি’র মাসিক সভা অনষ্ঠিত।সোমবার ৮ই জুলাই সকাল ১০টায় শার্শা উপজেলা প্রশাসনিক ভবন সভাকক্ষে আইন-শৃংখলা ও চোরাচালান নিরোধ কমিটির মাসিক সভায় উপজেলা নির্বাহী অফিসার পুলক কুমার মন্ডলের সভাপতিত্বে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এসময় অন্যন্যাদের মধ্যে উপস্থিত ছিলেন, এসিল্যান্ড মৌসুমী আক্তার কান্তা, শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এম মশিউর রহমান, বেনাপোল ফায়ার সার্ভিস স্টেশনের অফিসার তৌহিদুর রহমান, কৃষি কর্মকর্তা তরুন কুমার বালা, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড মোজাফ্ফার হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান আলেয়া ফেরদৈৗস, শার্শা ইউপি চেয়ারম্যান সোহরাব হোসেন, নিজামপুর ইউপি চেয়ারম্যান আবুল কালাম, উপজেলা শিক্ষা কর্মকর্তা রফিকুল ইসলাম, সমাজসেবা কর্মকর্তা রবিউল ইসলাম, মৎস কর্মকর্তা আবুল হাসান, আনসার ও ভিডিপি কর্মকর্তা শ্যামা প্রসাদ অধিকারী, বিজিবি কর্মকর্তাগন, সীমান্ত প্রেসক্লাব বেনাপোলের সেক্রেটারী আয়ুব হোসেন, প্রচার সম্পাদক রাসেল ইসলাম, সদস্য মোঃ মুক্তার হোসেনসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা, কর্মচারীগন ছিলেন।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.