Monday, September 14

শার্শা-বেনাপোল সীমান্ত থেকে ৪৩৭ পিস ইয়াবাসহ আটক-১

0

মোঃ আয়ুব হোসেন পক্ষী, বেনাপোল(যশোর) প্রতিনিধি: যশোরের শার্শা সীমান্ত থেকে ২৫২ পিস ইয়াবা ট্যাবলেটসহ একজনকে আটক করেছে বিজিবি সদস্যরা।

আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৬ টার দিকে শার্শা থানাধীন গোগা গ্রামস্থ মোড়ল পাড়া কাঁচা রাস্তার উপর থেকে মোঃ জসিম গাজী(৩৫)নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করতে সক্ষম হয়। আটক জসিম গোগা গ্রামের মৃত ইসহাস গাজীর ছেলে। অপর দিকে বেনাপোল পোর্ট থানাধীন পুটখালী সীমান্ত থেকে ১৮৫ পিস ইয়াবা ট্যাবলেট পরিত্যক্ত অবস্থায় জব্দ করা হয়।

২১ বর্ডার গার্ড ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক সৈয়দ সোহেল আহমেদ আমাদের বেনাপোল প্রতিনিধি মোঃ আয়ুব হোসেন পক্ষীকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে মোট ৪৩৭ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।

আটককৃত আসামী ও মাদকদ্রব্য শার্শা থানায় সোপর্দ করার হয়েছে বলে তিনি আমাদের বেনাপোল প্রতিনিধি মোঃ আয়ুব হোসেন পক্ষীকে নিশ্চিত করেন।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.