Wednesday, August 19

শার্শার উলাশী সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে ১০৭ জন হত দরিদ্র পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

0

বেনাপোল প্রতিনিধিঃ সারাদেশে করোনা ভাইরাস আতঙ্কে সরকারের ঘোষণা মোতাবেক চলছে লগডাউন । এতে বিপাকে পড়ছে সাধারণ খেটে খাওয়া হতদরিদ্র মানুষ । সরকার ও জনপ্রতিনিধিদের পাশাপাশি হাত গুটিয়ে বসে নেই স্বেচ্ছাসেবী সংগঠনগুলোও।

তারই ধারাবাহিকতায় গিলাপোল সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে মঙ্গলবার সকাল দশটায় গিলাপোল বাজার এলাকার বাড়িতে, বাড়িতে গিয়ে ১০৭ জন হতদরিদ্র পরিবারের মাঝে চাউল,ডাল,আলু, পেঁয়াজ , সাবান বিতরণ করেন গিলাপোল সমাজ কল্যাণ সংস্থা সংগঠনের প্রতিষ্ঠাতা মোঃ আবু জাহিদ রোজেল।

তিনি বলেন , আমাদের পক্ষ থেকে যতদিন পর্যন্ত করোনা দুর্যোগ শেষ না হবে ততদিন পর্যন্ত দরিদ্র মানুষের পাশে থাকার আশা প্রকাশ করেন । সম্পূর্ণ ব্যাক্তিগত উদ্যোগে ও নিজেদেরর অর্থে গ্রামবাসীর এ সেবা দিচ্ছেন। এরকম কার্যক্রম অব্যাহত থাকবেন বলে জানান তিনি। তিনি দেশের এই সংকটময় মুহূর্তে সমাজের সকল বিত্তবান মানুষকে এগিয়ে আসার জন্য অনুরোধ করেন।

খাদ্য সামগ্রী বিতরণের সময় সকলকে সামাজিক দূরত্ব বজায় রেখে সরকার ঘোষিত স্বাস্থ্য বিধি মেনে চলতে অনুরোধ করেন

এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন, সংগঠনের সভাপতি আমিন হোসেন, সহ-সভাপতি সোলমন দাস, সহকারী সাধারণ সম্পাদক জালাল হোসেন, রেহেনা সুলতানা পান্না প্রমুখ ।

Attachments area

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.