Sunday, August 16

শার্শায় বঙ্গমাতা শেখ ফজিলাতুননেছার ৯০তম জন্মদিন উপলক্ষে আলোচনা ও দোয়া অনুষ্ঠান

0

মোঃ আইয়ুব হোসেন পক্ষী,বেনাপোল প্রতিনিধি: যশোরের শার্শা উপজেলা অডিটোরিয়াম কক্ষে সামাজিক দুরত্ব বজায় রেখে জাতীর পিতা শেখ মুজিবুর রহমান এর সহধর্মিণী বঙ্গমাতা শেখ ফজিলাতুননেছার ৯০ তম জন্মদিন উপলক্ষে আলোচনা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।১৯৩০ সালের এই দিনে গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া গ্রামে তিনি জন্মগ্রহণ করেন। ১৯৭৫ সালের ১৫ আগস্ট রাতে সংঘটিত নির্মম হত্যাকাÐের ঘটনায় নিহত হন বঙ্গমাতা ফজিলাতুননেছা।

শনিবার(৮ই আগষ্ট) সকালে শার্শা উপজেলা আওয়ামীলীগের আয়োজনে অনুষ্ঠিত হয়।শার্শা উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মোঃ সিরাজুল হক মঞ্জুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ৮৫ যশোর-১শার্শা আসনের বার বার নির্বাচিত সংসদ সদস্য শেখ আফিল উদ্দিন,বিশেষ অতিথি শার্শা উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আলহাজ্ব নুরুজ্জামান,শার্শা উপজেলা আঃলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও যশোর জেলা পরিষদ সদস্য অধ্যক্ষ ইব্রাহিম খলিল,যুগ্ম সাধারন সম্পাদক এমদাদুল হক লতা,সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান আসাদ সহ উপজেলা আওয়ামীলীগের সকল নেতাকর্মীরা।এসময় আরো উপস্থিত ছিলেন ১১ টি ইউনিয়ন আঃলীগের সভাপতি-সাধারন সম্পাদকরা।শার্শা উপজেলা ছাত্রলীগের সকল নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

১১টি ইউনিয়ন আঃলীগের সভাপতি সাধারন সম্পাদকরা সংক্ষিপ্ত আকারে বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।

প্রধান অতিথি শেখ আফিল উদ্দিন এমপি বলেন, বঙ্গমাতা এমন একজন নারী যে সবসময়ই বঙ্গবন্ধুকে উৎসাহিত করেছে। মানুষের মঙ্গলের জন্য কাজ করতে সব সময় বঙ্গবন্ধুর পাশে থেকে তাকে সাপোর্ট দিয়েছেন। সকল সংকট মুহূর্তে বঙ্গবন্ধুকে উৎসাহিত করেছে বঙ্গমাতা শেখ ফজিলানতুনেছা। বঙ্গবন্ধুর দেশের প্রতি কাজ করার জন্য বঙ্গমাতা সকল সময় বঙ্গবন্ধুকে উৎসাহ প্রদান করেছেন।১৯৭৫ সালের ১৫ আগস্ট রাতে সংঘটিত নির্মম আমি হত্যা করেছে বঙ্গমাতা ফজিলাতুননেছাকে। বঙ্গমাতার প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা আজীবন থাকবে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.