বলিউড অভিনেতা সালমান খান। দুইদিন পর মুক্তি পাচ্ছে তার বহুপ্রতীক্ষিত সিনেমা ‘টিউবলাইট’। এই সিনেমায় লক্ষ্মণ নামের এক সহজ সরল ব্যক্তির চরিত্রে অভিনয় করেছেন সালমান খান। বিশ্বাস হচ্ছে- টিউবলাইটের মতো। এটি জ্বলতে সময় নেয় কিন্তু একবার জ্বললে তা চারপাশের সবকিছু আলোকিত করে। সহজ-সরল চরিত্রে আসা সালমান এমনটাই বিশ্বাস করেন।
সালমান বরাবরই শিশুদের চরম ভক্ত, আর তা নিজের ভাগ্নি থেকে শুরু করে সিনেমার ছোট্ট তারকাদের সঙ্গে তার সম্পর্কে দেখা গেছে। সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে গতকাল একটি ছবি প্রকাশ করেছেন, যেখানে অসংখ্য শিশুদের মাঝে দেখা গেল টিউবলাইট হিরোকে।
যারা সালমানকে তাদের মাঝে পেয়ে আনন্দিত, পুলকিত। সালমানও জানিয়েছেন তার সন্তুষ্টির কথা। ক্যাপশনে তিনি লিখেছেন, এই ছোট্ট শিশুদের সঙ্গে দারুণ কিছু মুহূর্ত কাটালাম।’ সেই সঙ্গে জানালেন- মাত্র দুদিন বাকি আছে, টিউবলাইটের।
মূলত ১৯৬২ সালের ইন্দো-চীন যুদ্ধের প্রেক্ষাপটে সিনেমাটির গল্প তুলে ধরেছেন পরিচালক কবির খান। অভিনেতা সালমান খানের সঙ্গে তৃতীয় ছবির কাজ করলেন কবির খান। এর আগে তার পরিচালিত ‘বাজরঙ্গি ভাইজান’ ও ‘এক থা টাইগার’ আলোড়ন সৃষ্টি করে।
সালমান ছাড়াও টিউবলাইট সিনেমায় আরো অভিনয় করছেন চিনা অভিনেতা জু-জু, সোহেল খান, প্রয়াত ওম পুরি। একটি বিশেষ দৃশ্যে অভিনয় করছেন কিং খান শাহরুখও।