Wednesday, September 16

শেখ মুজিবুরের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা ভারতের স্বরাষ্ট্রমন্ত্রীর

0

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা ও বঙ্গবন্ধু জাদুঘর ঘুরে দেখেছেন বাংলাদেশে সফররত ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং। এ সময় বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলা উপস্থিত ছিলেন।

রবিবার সকালে রাজধানীর ধানমণ্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান তিনি। এর পর তিনি প্রার্থনা করতে যান ঢাকেশ্বরী মন্দিরে। সেখান থেকে সচিবালয়ে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের সঙ্গে বৈঠক করেন।

এর আগে শনিবার সকালে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন রাজনাথ সিং।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.