শোকাবহ আগস্ট উপলক্ষে বাগেরহাট জেলা আওয়ামী লীগের শোক র‌্যালি

0

বাগেরহাট প্রতিনিধি :সাড়াদেশে জামাত শিবির ও বিএনপির আগুন সন্ত্রাস,নৈরাজ্য ও নিরিহ মানুষকে হত্যার প্রতিবাদে বাগেরহাটে শোকাবহ মাস আগস্টের প্রথম দিনে শোক মিছিল করেছে জেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। বৃহস্পতিবার সকালে শহরের রেল রোডে জেলা আওয়ামী লীগ অফিস চত্ত্বরে প্রবল বৃষ্টি উপেক্ষা করে হাজার হাজার নেতাকর্মী এই শোক মিছিলে অংশ নেন। জেলা আওয়ামীলীগও সকল সহযোগী সংগঠনের উদ্যেগে রেল রোড দলীয় কার্যালয়ের সামনে থেকে একটি বিশাল শোক র‌্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে।র‌্যালী শেষে রেল রোড শহীদ মোস্তফা কামাল বাবু চত্বরে এক সমাবেশে বক্তৃতা করেন,জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক এ্যাড: ভুইয়া হেমায়েত উদ্দিন,সহসভাপতি এ্যাড: ফরিদ উদ্দিন,কোষাধ্যক্ষ আব্দুল বাকী তালুকদার,বাগেরহাট পৌর আওয়ামীলীগের সভাপতি শেখ বশিরুল ইসলাম,সাধারন সম্পাদক ইবনে মিজান হিরু,জেলা যুব লীগের সভাপতি ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান সরদার নাসির উদ্দিন, সাধারন সম্পাদক মীর জায়েসী আশরাফি জেমস,সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি শেখ আক্তারুজ্জামান বাচ্চু, সাধারন সম্পাদক মোল্লা আব্দুল মতিনসহ জেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। সভায় বক্তারা বলেন,একজন মুসলমান হয়ে আরেকজন মুসলমানকে হত্যা করে পা বেধে ঝুলিয়ে রাখা এটা জানোয়ার ছাড়া পারেনা । তাই এদেশের স্বাধীনতা স্বপক্ষের সকল শক্তিকে সকল ভৈদাভেদ ভুলে গিয়ে ঐক্যবদ্ব ভাবে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সাড়াদেশে জামাত বিএনপির আগুন সন্ত্রাস,নৈরাজ্য প্রতিহত করতে হবে।এবং প্রতিটি পাড়া মহল্লায় সম্মিলিত ভাবে এই সন্ত্রাসীদের প্রতিহত করার জন্য উপস্থিত সকল নেতা কর্মিদের প্রতি আহব্বান জানান।উক্ত র‌্যালীতে পৌর সভার ওয়ার্ড ও বিভিন্ন ইউনিয়ন থেকে নেতা কর্মিরা ব্যানার,প্লাকার্ড নিয়ে যোগদান করেন।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.