Friday, August 21

শ্রীপুরে জমি নিয়ে বিরোধে সন্ত্রাসী হামলা, রাতের অন্ধকারে চারজন নিরাপত্তা প্রহরীকে তুলে নেওয়ার অভিযোগ!

0

এস এম জহিরুল ইসলাম গাজীপুর: গাজীপুরের শ্রীপুর পৌর এলাকার কেওয়া পশ্চিম খন্ড গ্রামের (মাওনা চৌরাস্তায়) জমি নিয়ে বিরোধে চারজন নিরাপত্তা প্রহরীকে তুলে নিয়ে নির্যাতনের অভিযোগ উঠেছে।

নিরাপত্তা প্রহরীরা হলেন, জজ মিয়া, জাহিদ, শহীদ ও নাসির।তারা দীর্ঘদিন যাবত ওই জমি দেখাশোনার দায়িত্বে রয়েছেন।

জানা যায়, গত সোমবার দিবাগত গভীর রাতে মাওনা চৌরাস্তার কাজল ফকির গং এর জমির দেখাশোনার দায়িত্বে থাকা চারজন নিরাপত্তা প্রহরীকে হুমায়ুন কবিরের ঘনিষ্ঠ সহযোগী আব্দুল গাফফারের নেতৃত্বে ওই চারজনকে চোখ বেঁধে মারধর করে। পরে গাজীপুরের ভাওয়াল গড়ের রাজেন্দ্রপুর জঙ্গলে ফেলে রাখে। আহত ওই নিরাপত্তা প্রহরীর ডাক চিৎকারে ওই এলাকার পথচারীরা মঙ্গলবার সকালে তাদের উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

বর্তমানে ওই চারজন নিরাপত্তা প্রহরী চিকিৎসাধীন রয়েছে। আহত জজ মিয়ার ভাষ্যমতে গভীর রাতে ওই জমিতে অনাধিকার প্রবেশ করে গাফফার। পরে তার সাথে থাকা অজ্ঞাত কয়েকজনকে নিয়ে তাদের উপর হামলা করে। একপর্যায়ে চোখ বেঁধে মাইক্রো বাসে তুলে শরীরের বিভিন্ন স্থানে বেধড়ক লাঠিচার্জ করে। এবং জমির মালিক কাজল ফকির ও বায়না সূত্রে মালিক সালমান সূফি আহমেদ রিজভীর মুঠোফোন নাম্বার ও ঠিকানা চাইলে না দেওয়ায় সকলকে ওই জঙ্গলে ফেলে রাখে। পরে স্থানীয় পথচারীরা আমাদেরকে উদ্ধার করেন। এ

ব্যাপারে অভিযুক্ত গাফফার বলেন, মাওনা চৌরাস্তায় জমি নিয়ে আমার সাথে কারো কোনো বিরোধ নেই। আমার বিরুদ্ধে আনীত অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। ‌

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.