এস এম জহিরুল ইসলাম, গাজীপুর:
গাজীপুরের শ্রীপুর উপজেলার গাজীপুর গ্রামে অবস্থিত ‘সালমান স্পিনিং’ এর পরিত্যক্ত ঘর থেকে ৯ জুয়াড়িকে গ্রেপ্তার করেছে মাওনা অস্থায়ী পুলিশ ক্যাম্পের এএসআই আব্দুল্লাহ আল মুসাব্বিরসহ কনস্টেবল ফাহাদ ও সুকান্ত।
গ্রেপ্তারকৃতরা হলেন, শ্রীপুর উপজেলার গাজীপুর গ্রামের মৃত নহর আলীর ছেলে জাহাঙ্গীর আলম (৩৫), মৃত আব্দুল কাদেরের ছেলে শুকুর আলী (৬০), জসিম উদ্দিনের ছেলে শাহজালাল (৪০), মৃত করম আলীর ছেলে আরিফ (২৫), মৃত কুদ্দুসের ছেলে সাইফুল ইসলাম (৩০), মৃত সিরাজের ছেলে মিজানুর রহমান (৪০), মৃত তোফাজ্জল হোসেনের ছেলে শফিকুল ইসলাম (৩০), আব্দুল কাদেরের ছেলে লোকমান হোসেন (৫০) ও আজিম উদ্দিনের ছেলে জালাল হাসেন (৩০)।
গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাত এগারটায় জুয়া খেলা অবস্থায় হাতেনাতে গ্রেপ্তারের সময় তাদের থেকে ২ বান্ডেল তাস, ২টি মোম, ২টি প্লাস্টিকের বস্তাসহ ৮৪০ টাকা উদ্ধার করা হয়েছে।
শ্রীপুর থানা সূত্রে জানা যায়, তাদেরকে জুয়া আইনে মামলা নম্বর ৪(১)২০ দায়ের করে গত শনিবার (৪ জানুয়ারি) দুপুরে আদালতে পাঠিয়েছে থানা পুলিশ।