Saturday, August 29

শ্রীপুরের টেপিরবাড়িতে এক’শ দরিদ্র পরিবার উপহার পেল খাদ্যসামগ্রী

0

এস এম জহিরুল ইসলাম গাজীপুর: প্রাণঘাতি করোনা ভাইরাস বিশ্বব্যাপী ছড়িয়ে পড়লে হতদরিদ্র গরিব পরিবারের মাঝে দেখা দেয় নানা সমস্যা। হাট-বাজার বন্ধ ঘোষণা করা হলে দেখা দেয় খাদ্যদ্রব্যের সমস্যা। এমন মহামারি দুর্যোগপূর্ণ সময়ে গাজীপুরের শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের নিজ এলাকা টেপিরবাড়ি ৯নং ওয়ার্ডের হতদরিদ্র এক’শ পরিবারকে খাদ্যসামগ্রী উপহার দিয়েছেন মোফাজ্জল হোসেন মায়া। তিনি টেপিরবাড়ি হাজ্বী আঃ ওয়াহাব দাখিল মাদরাসার সভাপতি ও তহুরউদ্দিন সরকার মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা পরিচালক। এছাড়াও তেলিহাটি ইউনিয়ন আওয়ামী সেচ্ছাসেবক লীগের আহ্বায়ক। তিনি বাংলাদেশ আওয়ামী লীগের একজন সৎ ও আদর্শ কর্মী।

রবিবার (৫এপ্রিল) সকালে ‘‘সামাজিক দূরত্ব বজায় রাখি, সবাই মিলে সুস্থ্য থাকি’’ এই স্লোগানকে সামনে রেখে এক’শ পরিবারের মধ্যে চাউল, ডাল,তেল,লবন,সাবান,পেঁয়াজসহ বিভিন্ন খাদ্যসামগ্রী উপহার দেন।

মোফাজ্জল হোসেন মায়া বলেন, এভাবে একে-অপরের প্রতি সহানুভূতি দেখানো প্রতিটি সচেতন নাগরিকের দরকার। আজকে আমরা হতদরিদ্র পরিবারের মাঝে খাদ্য সামগ্রী উপহার দিয়েছি। এই মানবতা দেখে অন্যরা এধরনের কাজে উৎসাহী হবে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.